Wednesday, 4 November 2026
শিরোনাম
মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ
জেলার খবর

প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে সকালে পোস্ট, রাতে গ্রেফতার ছাত্রলীগ নেতা

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে সকালে পোস্ট, রাতে গ্রেফতার ছাত্রলীগ নেতা

ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরাতন ছবিসহ ‘শুভ জন্মদিন’ লিখে ফেসবুকে পোস্ট দেওয়ার পর কুষ্টিয়ার কুমারখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

 

শনিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে পুলিশ জানিয়েছে, গত ২৪ আগস্ট অন্য একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

 

গ্রেফতার ওই ছাত্রলীগ নেতার নাম জাহাঙ্গীর হাসান (৩১)। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। জাহাঙ্গীর হাসান উপজেলার সদকী ইউনিয়নের মৃত সাদেক আলীর ছেলে।

গ্রেফতার জাহাঙ্গীর হাসানের ফেসবুক পোস্ট

পুলিশ জানায়, গত ৫ আগস্ট বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিজয় মিছিলে হামলার অভিযোগে ২৪ আগস্ট বাদী হয়ে থানায় একটি মামলা করেন সমন্বয়ক আসাদুজ্জামান আলী। মামলায় উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদসহ ২৪ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়। এছাড়াও অজ্ঞাত আসামি করা হয় ১০ থেকে ১৫ জনকে। ওই মামলায় ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরকে শনিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।

 

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের নেতারা জানান, ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর পুরাতন ছবি পোস্ট দেন শনিবার সকালে। সেই অপরাধে পুলিশ তাকে রাতে গ্রেফতার করেছে।

 

অভিযোগ অস্বীকার করে রাত ১১টার দিকে কুমারখালী থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব বিশ্বাস বলেন, ২৪ আগস্ট থানায় দায়ের করা মামলায় জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। মামলায় অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।