Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পুলিশের বাসার ভেন্টিলেটর ভেঙ্গে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি

admin • 30 Jun 2024, 04:29 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পুলিশের বাসার ভেন্টিলেটর ভেঙ্গে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি

পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশ সদস্যের ভাড়া বাসার ভেন্টিলেটর ভেঙ্গে ঘরে ঢুকে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। শনিবার (৩০ জুন) রাত ৮ টার সময় পৌরসদরের মধ্যপাড়ার ভাড়া বাসায় ভুক্তভোগী পুলিশ সদস্যের স্ত্রী বিথি রানী চুরির বিষয়টি জানায়।

ভুক্তভোগী ঐ পুলিশ সদস্যের নাম বিকাশ চন্দ্র রায়। তিনি বর্তমানে পুলিশের সহকারী উপ-পরিদর্শক হিসেবে ঢাকায় কর্মরত রয়েছেন।

ভুক্তভোগী পুলিশ সদস্যের স্ত্রী বিথি রানী গণমাধ্যম কর্মীদের জানায়, স্বামী ঢাকায় থাকায় তিন দিন আগে গ্ৰামের বাসায় বেড়াতে যান বিথি রানী। সেখান থেকে গতকাল শনিবার সন্ধ্যায় মধ্য পাড়ার ভাড়া বাসায় এসে দেখেন চোর অভিনব কৌশলে ঘরের ভেন্টিলেটর ভেঙ্গে বাসায় প্রবেশ করে ঘরের সব কিছু এলোমেলো করে রেখেছে। আলমারির তালা ভেঙ্গে দুই ভরি স্বর্ণালঙ্কার, নগদ অর্থ, এটিএম কার্ড, চেক, শাড়ি কাপড় সহ প্রায় আনুমানিক তিন লাখ টাকার মালামাল চুরি করেছে চোর। তিনি আরও জানান স্বর্ণালঙ্কারগুলো বিয়ের উপহার হিসেবে তার বাড়ি থেকে দেয়া হয়েছিল।

এদিকে চুরির বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, চুরির খবর পেয়ে আমাদের এক পুলিশ অফিসার সেখানে গিয়েছিলেন এবং তাদের চুরির বিষয়ে থানায় এসে লিখিতভাবে অভিযোগ দিতে বলেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।