Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

পুলিশের অতিরিক্ত আইজিপি সেজে প্রতারণা, আটক ১

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
পুলিশের অতিরিক্ত আইজিপি সেজে প্রতারণা, আটক ১

মেহেরপুরের মুজিবনগরে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি পরিচয়ে প্রতারণার অভিযোগে মাহফুজুর রহমান জয় (২৪) নামের একজনকে আটক করেছে পুলিশ। রবিবার (১৩ আগস্ট) দিবাগত রাতে তাকে আটক করা হয়।

এই প্রতারক মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মাহবুবুর রহমান ডাবলুর ছেলে। সোমবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান, নিজেকে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দিতো। আসামির কাছ থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। তার মোবাইলের গ্যালারিতে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার পোশাক ও র‍্যাংক ব্যাজ পরা বিভিন্ন ছবি পাওয়া গেছে।

ওসি আরও জানান, আসামির মোবাইলে ফেসবুক (MD Mahfuzur Rahman Joy) নামে আইডি লগ-ইন করা প্রোফাইলে পুলিশের অতিরিক্ত আইজিপির পোশাক পরা ছবি পাওয়া গেছে। আসামির ফেসবুক আইডিতে পুলিশ পরিচয়ে বিভিন্ন পোস্ট পাওয়া যায়।

পাশাপাশি মোবাইলে থাকা ছবি দেখিয়ে সাধারণ মানুষ ও প্রশাসনের মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। প্রতারণার উদ্দেশে সরকারি কর্মকর্তার ছদ্মবেশ ধারণ করতো। তার বিরুদ্ধে এসআই উত্তম কুমার বাদী হয়ে মুজিবনগর থানায় মামলা করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।