Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
জেলার খবর

পুরুষ ও স্ত্রী লিঙ্গের অর্গান নিয়ে শিশুর জন্ম

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
পুরুষ ও স্ত্রী লিঙ্গের অর্গান নিয়ে শিশুর জন্ম

ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে পুরুষ ও স্ত্রী উভয় লিঙ্গের অর্গান নিয়ে এক শিশুর জন্ম হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জেলার ছাগলনাইয়া উপজেলার মটুয়া এলাকার এক নারী এমন শিশুর জন্ম দিয়েছেন।

জানা যায়, শিশুর মা তাসলিমা আক্তারের প্রসব যন্ত্রণা শুরু হলে সকালে তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান তার শ্বশুর-শাশুড়ি। নার্সরা তাসলিমার স্বাভাবিক ডেলিভারি করান। পরে তারা দেখতে পান শিশুটি পুরুষ ও স্ত্রী উভয় লিঙ্গের। খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন শিশুটিকে দেখতে ভিড় জমায়।

ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স ফাতেমা বেগম জানান, প্রসব যন্ত্রণা নিয়ে ছাগলনাইয়ার এক নারী হাসপাতালে ভর্তি হলে নরমাল ডেলিভারির প্রস্তুতি নেওয়া হয়। সকাল ৮টা ১৫মিনিটে সন্তান প্রসব হলে ওই নবজাতকের মধ্যে পুরুষ-স্ত্রী উভয় লিঙ্গের অর্গান দেখা যায়। উভয় লিঙ্গের শিশুর জন্মের পর দায়িত্বরত সবার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি আমাদের জন্য প্রথম অভিজ্ঞতা।

হাসপাতালের মেডিকেল এসিস্ট্যান্ট সরোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটি পুরুষ ও স্ত্রী উভয় লিঙ্গের অর্গান নিয়ে জন্ম গ্রহণ করেছে৷ বর্তমানে মা ও সন্তান ভালো আছেন। উভয় লিঙ্গের শিশুটির জটিল সার্জারির প্রয়োজনে ঢাকা বা চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।