Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পুরান ঢাকায় কাপড়ের গোডাউনে আগুন

admin • 07 Sep 2023, 11:35 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পুরান ঢাকায় কাপড়ের গোডাউনে আগুন

রাজধানীর সদরঘাট থানাধীন বাবুবাজারের ৮তলা বিশিষ্ট লায়ন টাওয়ারের সপ্তম তলায় একটি কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টায় আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদুল খালিদ জানান, বাবুবাজারের লায়ন টাওয়ারের ৭ম তলায় কাপড়ের গোডাউন রয়েছে। সেখানে রাত ৯টায় আগুন লাগার খবরে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট পাঠানো হয়।

 

৯টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৯ টা ৩৮ মিনিটে আগুন সম্পূর্ণরূপে নির্বাপিত হয়।

 

প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে কেউ হতাহত হয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।