Sunday, 8 November 2026
শিরোনাম
নিম্ন-মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে সব ধরনের মাছের দাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ নীহার, জীবনসঙ্গী কে? রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন
এক্সক্লসিভ

পুনরায় অ্যাটকোর পরিচালক হলেন লিয়াকত আলী খাঁন মুকুল

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
পুনরায় অ্যাটকোর পরিচালক হলেন লিয়াকত আলী খাঁন মুকুল

এশিয়ান টিভির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পুনরায়ে পরিচালক নির্বাচিত হয়েছেন।

 

বুধবার (৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর একটি হোটেলে অ্যাটকোর বর্তমান সভাপতি অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কার্যনির্বাহী কমিটির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে পরিচালক পদে লিয়াকত আলী খাঁন মুকুলসহ ১৫ জন নির্বাচিত হন।

 

পরে সভাপতি পদের জন্য ভোট দেন পরিচালকরা। সমান ৭টি করে ভোট পান এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী এবং বাংলাভিশনের চেয়ারম্যান আব্দুল হক। এ জন্য সভাপতি পদে আবারও ভোট অনুষ্ঠিত হবে।

 

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান, সহ-সভাপতি ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী।

   

লিয়াকত আলী খাঁন মুকুল ছাড়াও অন্য পরিচালকরা হলেন— আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী, ইকবাল সোবহান চৌধুরী, আরিফ হাসান, জহিরুদ্দিন মাহমুদ মামুন, অঞ্জন চৌধুরী, মোস্তফা কামাল, মো. জসিম উদ্দিন, টিপু আলম মিলন, কাজী জাহেদুল হাসান, নাভিদুল হক, আবদুস সালাম, সাফওয়ান সোবহান ও আব্দুল হক। আগামী তিন বছরের জন্য নতুন এ কমিটি দায়িত্ব পালন করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।