Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

পুকুর থেকে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসাছাত্রের মৃত্যু

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
পুকুর থেকে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসাছাত্রের মৃত্যু

পিরাজপুর সদর উপেজলায় পুকুর থেকে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রায়হান (১০) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) উপজেলার বাদুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া রায়হান বাদুরা গ্রামের জোবায়ের হাওলাদারের ছেলে। সে স্থানীয় একটি নূরানী মাদ্রাসায় অধ্যয়নরত ছিল।

স্থানীয়রা জানান, শনিবার সকালে রায়হান বন্ধুদের সাথে বাড়ির সামনে ফুটবল খেলছিল। একপর্যায়ে বলটি পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে সে বলটি তুলতে পুকুরে নামে। এ সময় পুকুরের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সংস্পর্শে আসলে বিদ্যুতায়িত হয়ে পড়ে সে। পরে স্বজনর ও স্থানীয়রা উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুজ্জামান বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।