Sunday, 8 November 2026
শিরোনাম
নিম্ন-মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে সব ধরনের মাছের দাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ নীহার, জীবনসঙ্গী কে? রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন
এক্সক্লসিভ

পিলখানা হত্যাকান্ড : বিস্ফোরক মামলায় ২ শতাধিক আসামির জামিন

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
পিলখানা হত্যাকান্ড : বিস্ফোরক মামলায় ২ শতাধিক আসামির জামিন

পিলখানা হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ও দণ্ডভোগ শেষ হওয়া প্রায় ২০০ আসামিকে বিস্ফোরক মামলায় জামিন দিয়েছেন আদালত। সাক্ষ্যগ্রহণ ও জামিন শুনানি শেষে এই আদেশ দেয়া হয়। কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে হয় শুনানি। পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ আগামী ১০ ফেব্রুয়ারি।

 

রোববার (১৯ জানুয়ারি) আদালতে হাজির করা হয়েছিল প্রায় ১০০ আসামিকে। সকালে কেরাণীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে আনা হয় আসামিদের। প্রথমে আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে সাক্ষ্য দেন সেনাবাহিনীর সাবেক মেজর ইউসুফ।

 

আদালতের কার্যক্রম শুরুর খবর পেয়ে ভোর থেকে বিডিআর জওয়ানদের জামিনের দাবিতে কারাগারের সামনে অবস্থান নেন স্বজনরা। বিডিআর হত্যাকাণ্ডের পর দীর্ঘ ১৬ বছর ধরে হত্যা ও বিস্ফোরক আইনে করা মামলায় কারাভোগ করেন এসব আসামি।

 

হত্যা মামলায় খালাস পেয়েও বিস্ফোরক মামলা সাক্ষ্যগ্রহণ পর্যায়ে থাকায় বন্দি ছিলেন অভিযুক্ত বিডিআর সদস্যরা। বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার অবসান ঘটিয়ে বিচারপ্রার্থীরা কারামুক্ত হওয়ায় আবেগ-আপ্লুত হয়ে পড়েন স্বজনরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।