Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পাহাড়ের স্কুলের শিক্ষার্থীদের বাধ্যকরে ইউপিডিএফ'র কর্মসূর্চীতে অংশগ্রহন

admin • 08 Feb 2023, 08:47 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পাহাড়ের স্কুলের শিক্ষার্থীদের বাধ্যকরে ইউপিডিএফ'র কর্মসূর্চীতে অংশগ্রহন

পাহাড়ে স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রী বাধ্যকরে ইউপিডিএফ এর কর্মসূচীতে অংশগ্রহণ করানো হচ্ছে- সচেতন মহলের ক্ষোভ। পার্বত্য বিচ্ছিন্নতাবাদী ইউপিডিএফ প্রসিত সন্ত্রাসীগোষ্ঠী গত ১ আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ হইতে পার্বত্য খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলা ও উপজেলার হাই স্কুল সমূহের কোমলমতি ছাত্র-ছাত্রীদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে।

সন্ত্রাসী গোষ্ঠী ইউপিডিএফ, হাই স্কুল লেভেলের কোমলমতি ছাত্র-ছাত্রীদের সন্ত্রাসী তৎপরতামূখী করার জন্য কথিত ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে প্রশাসন, অভিভাবক ও শিক্ষকদের অনুমতি ছাড়াই জোরপূর্বক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করিয়ে আসছে।

হাই স্কুলের মধ্যে এধরণের রাজনীতি প্রবেশ করানোর মধ্য দিয়ে এ কোমলমতি ছাত্র-ছাত্রীদের মনে বাঙ্গালী ও সেনা বিদ্বেষমূলক মনোভাব পোষণে চেষ্টা চালানো হচ্ছে৷ তারই ধারাবাহিকতায় প্রাথমিকভাবে জেএসএস সন্তু লারমার বিরুদ্ধে কথিত ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে আন্দোলন করার মধ্য দিয়ে গ্রহণ যোগ্যতা অর্জনের চেষ্টা করা হচ্ছে বলে প্রাথমিকভাবে প্রতিয়মান হয়৷

 

এটি ইউপিডিএফ সন্ত্রাসীদের অভিনব কৌশল৷ জনগণ এখন আগের মত আর এত অবুঝ নাই। ইউপিডিএফ তাদের সন্ত্রাসী তৎপরতা ডাকতে বিভিন্ন সময় এভাবে কথিত ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে নিজেরাই পার্বত্য চট্টগ্রাম অশান্ত করেছে এবং সাধারণ মানুষের মন অন্য দিকে সরানোর চেষ্টা করছে বলে জানা গিয়েছে।

 

সাম্প্রতিক সময়ে ইউপিডিএফ ও জেএসএস চাঁদাবাজির টাকা ভাগাভাগি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। তাদের এই ভারী অস্ত্রের সংঘর্ষে প্রাণও যাচ্ছে অনেকের৷

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।