Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

পায়ে হেঁটে হজে যাওয়া আলিফ দেশে ফিরেছেন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
পায়ে হেঁটে হজে যাওয়া আলিফ দেশে ফিরেছেন

দীর্ঘ ৯ মাসের যাত্রা অবশেষে শেষ হলো! পায়ে হেঁটে ৭ হাজার ৮০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পবিত্র হজ পালন করে দেশে ফিরেছেন কুমিল্লার যুবক আলিফ মাহমুদ আদিব। সোমবার দুপুরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তিনি।

দেশে ফিরে আলিফ মাহমুদ বলেন, ‘অবশেষে মক্কা ছেড়ে দেশে ফিরে এসেছি। এটি একদিক দিয়ে কষ্ট, আরেকদিক দিয়ে আনন্দের এই কারণে যে আমি দেশে ফিরে আসতে পেরেছি। আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি।’

 

২০২৩ সালের ৮ জুলাই কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নিজ গ্রাম বাতাবাড়িয়া থেকে হেঁটে রওনা দেন পবিত্র নগরী মক্কার উদ্দেশে। দীর্ঘ ৯ মাসের পথচলায় ভারত, পাকিস্তান, ইরান, আর আমিরাত হয়ে পৌঁছান সৌদি আরবের রাজধানী রিয়াদে। এরপর মক্কায় পৌঁছে পবিত্র হজ আদায় করেন।

 

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে আলিফ মাহমুদ বলেন, ‌‘ইচ্ছে আছে আরো বহু দেশ ভ্রমণ করবো, নিজের মত করে একটি মাদরাসা ও মসজিদ প্রতিষ্ঠা করবো, অসহায় গরিবদের পাশে দাঁড়াবো। পথশিশুদের জন্য কিছু করবো।’

 

এর আগে, বাংলাদেশের ৬৪ জেলা সাইকেলে ভ্রমণ করেন কুমিল্লার আলিফ মাহমুদ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।