কুষ্টিয়ার কুমারখালীতে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় ধূমকেতু বিজ্ঞান ক্লাব এর পক্ষ থেকে ২য় পর্যায়ে বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২৯ আগষ্ট) পাথরবাড়ীয়া মজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয় প্রঙ্গনে বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এজাজ কাইছার।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আরিফুল ইসলাম ও বিজ্ঞান শিক্ষক মানিক কুমার ঘোষের সার্বিক সহযোগীতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমাখালী সরকারী কলেজের প্রভাষক ও অত্র বিদ্যালয়ের সভাপতি প্রফেসর মোঃ জিল্লুর রহমান মধু , সহকারী পুলিশ সুপার এমদাদ হোসেন বিপুল, প্রকল্প অফিসার আবিদা সুলতানা হানী প্রমুখ। বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরন করা হয়।





