Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পল্টনে ফুটপাত থেকে যুবকের মরদেহ উদ্ধার

admin • 14 Aug 2023, 01:29 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পল্টনে ফুটপাত থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর পল্টনে স্টেডিয়ামের গেটের ফুটপাথ থেকে মো. হাবিব (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) টিটু সরদার বলেন, সকালে আমরা খবর পাই স্টেডিয়ামের ফুটপাতে এক যুবক অচেতন অবস্থায় পড়ে আছে। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আশপাশের লোকমুখে জানতে পারি, তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করছি, অতিরিক্ত মাদকদ্রব্য সেবনের কারণে তার মৃত্যু হয়েছে। তার বাড়ি কেরানীগঞ্জের মান্দাইল এলাকায়। তিনি ওই এলাকার বাবুল মিয়ার ছেলে। মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।