Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পলিথিনবিরোধী অভিযানে সাড়ে ২৩ লাখ টাকা জরিমানা

admin • 09 Dec 2024, 07:52 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পলিথিনবিরোধী অভিযানে সাড়ে ২৩ লাখ টাকা জরিমানা

বাংলাদেশে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতের বিরুদ্ধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ঘোষণার পর ৩ নভেম্বর থেকে শুরু হওয়া অভিযানে ১৮৫টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এসব অভিযানে মোট ২৩ লাখ ৭০ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

সোমবার (৯ ডিসেম্বর) পরিবেশ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ মন্ত্রণালয়ের অভিযানে ৩৭৭টি প্রতিষ্ঠান থেকে এই জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া, প্রায় ৪৬ হাজার ২৬২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। ৪টি পলিথিন উৎপাদনকারী কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং সেগুলো সিলগালা করা হয়েছে।

 

এদিকে, আজ আরও একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এতে ৩টি প্রতিষ্ঠান থেকে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং আনুমানিক ১১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

 

পরিবেশ অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।