Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
জেলার খবর

পরীক্ষায় ফেল করায় কলেজছাত্রীর বিষপানে আত্মহত্যা

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
পরীক্ষায় ফেল করায় কলেজছাত্রীর বিষপানে আত্মহত্যা

বাগেরহাটের চিতলমারীতে বিষপানে হাসি মণ্ডল (১৯) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। তিনি কালিদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী ছিলেন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। হাসি মণ্ডল ওই গ্রামের রবীন্দ্রনাথ মণ্ডলের মেয়ে।

পরিবারের দাবি, এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় তিনি আত্মহত্যা করেছেন। আজ পরীক্ষার ফলাফল শোনার পর তিনি বিষ পান করেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে জরুরি বিভাগের চিকিৎসক কাজী ইরানুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

হাসি মণ্ডলের বাবা রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, হাসি এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছিল। আজ পরীক্ষার ফলাফল দেয়। ইংরেজি বিষয়ে ফেল করায় সে বিষপান করে আত্মহত্যা করে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান গণমাধ্যমকে বলেন, হাসপাতাল থেকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরিবারের অনুরোধে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।