Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে মুরাদ ও সোহাগ

admin • 21 Nov 2024, 04:41 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে মুরাদ ও সোহাগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী মোঃ ফয়সাল মুরাদকে সভাপতি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ ফারহান মাসুদ সোহাগকে সাধারণ সম্পাদক নিযুক্ত করা হয়েছে।

 

মঙ্গলবার (১৯ নভেম্বর) তারিখে আনুষ্ঠানিকভাবে এই কমিটি অনুমোদিত হয়। নতুন কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আরো রয়েছেন: সিনিয়র সহ-সভাপতি: মোঃ আরিম আজাদ, সহ-সভাপতি: সাইফুদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক: আবু রায়হান আল বিরুনী পাপুন চন্দ্র অধিকারী, জাকিয়া ফারাজানা রিভা , সাইফুর রহমান, হাসান আলী, সাংগঠনিক সম্পাদক: ফয়সাল পারভেজ ,কোষাধ্যক্ষ: মোছাঃ রিভানা আক্তার, দপ্তর সম্পাদক: মোঃ শাকিল ইসলাম, প্রচার সম্পাদক: মোঃ জাফিরুল ইসলাম।

 

সংগঠনের নেতৃবৃন্দ জানান, নবনিযুক্ত কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তাদের প্রধান লক্ষ্য হলো: সংগঠনের সকল সদস্যের মধ্যে আন্তরিকতা এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, নবীনবরণ এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, একটি স্মারক ম্যাগাজিন প্রকাশ, বার্ষিক পিকনিক আয়োজন এবং সদস্যদের ডাটাবেইজ তৈরি করা।

 

নেতৃবৃন্দ আরও জানান, তারা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সিনিয়র সদস্যদের অবদান চিরকাল স্মরণ রাখবে এবং তাদের দিকনির্দেশনা ও পরামর্শের আলোকে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন করবে। যাঁরা সংগঠনের ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে।

 

নতুন কমিটি সকলের দোয়া, পরামর্শ, এবং সহযোগিতা প্রত্যাশা করছে। সংগঠনের কার্যক্রমকে আরও কার্যকর ও সফল করতে সিনিয়র ও বর্তমান সদস্যদের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংসদ আশা প্রকাশ করেছে যে, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্মে পরিণত হবে।

 

প্রসঙ্গত, নবনিযুক্ত সভাপতি মোঃ ফয়সাল মুরাদ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রাখার পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন। তিনি গত তিন বছর ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং ২০২৩ সালের ২৮ অক্টোবরের পরে বিএনপির ডাকা হরতাল, অবরোধসহ বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেন।

 

২০১৪ সালে তিনি বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে ঠাকুরগাঁও অঞ্চল থেকে চ্যাম্পিয়ন হন। মোঃ ফারহান মাসুদ সোহাগ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক সাফল্য অর্জন করেছেন। তিনি বুয়েট সিএসই ফেস্ট ২০২৪ হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছেন এবং নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৪-এ ঢাকা অঞ্চল থেকে বিজয়ী দলের সদস্য ছিলেন। তার এই অর্জন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবজনক। এছাড়াও তিনি জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলনেও সক্রিয় ভুমিকা পালন করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।