পঞ্চগড়ে অপরাধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ধারাবাহিক সাফল্যের জন্য টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেয়েছেন দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোয়েল রানা।
রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় পুলিশ লাইনে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ, অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সোয়েল রানাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। সেই সাথে তার নেতৃত্বে দেবীগঞ্জ থানাকে শ্রেষ্ঠ থানা এবং দেবীগঞ্জ থানার মোঃ রবিউল ইসলামকে শ্রেষ্ঠ এস.আই এবং মোঃ এরশাদুল হককে শ্রেষ্ঠ এ.এস.আইয়ের স্বীকৃতি প্রদান করা হয়।
সভায় সোয়েল রানার হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক তুলে দেন পঞ্চগড় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কনক কুমার দাস উপস্থিত ছিলেন।
এবিষয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সোয়েল রানা বলেন, "থানায় যোগদানের পর বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগণের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করেছি। মাদক বিরোধী সচেতনতা ও মতবিনিময় সভার মাধ্যমে সাধারণ মানুষের সহযোগিতা পেয়েছি, যা এই অর্জনের পেছনে বড় ভূমিকা রেখেছে। দেবীগঞ্জ থানার সকল সদস্যদের আমি ধন্যবাদ জানাই, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এটি সম্ভব হয়েছে।"
মোস্তাকিম/ মিরর





