বুধবার (৫ জুন) পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলায় এসব এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের টিটিহিপাড়া গ্রামের ইসারুল হকের স্ত্রী ওরিফন বেগম (৬০) ও জেলার তেঁতুলিয়া উপজেলার ডাঙ্গাপাড়া (ডিগ্রি কলেজপাড়া) গ্রামের শাহ্ আলমের ছেলে সিফাত (৮)।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন খাঁন ও তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় নিহতের বিষয় দুটি নিশ্চিত করেন । এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তারা।
পুলিশ জানায়, বুধবার রাত ৮টার সময় তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজার এলাকায় পুরাতন সিনেমা হলের সামনে (লাভলি টকিজ) মহাসড়ক পার হওয়ার সময় ভজনপুর বাজারমুখী একটি দ্রুতগামী মোটরসাইকেল বৃদ্ধা ওরিফন বেগমে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে একইদিন বিকেলে উপজেলার ডাঙ্গাপাড়া তেঁতুলিয়া ডিগ্রি কলেজের সামনে তেঁতুলিয়াগামী একটি ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় মারা যায় শিশু সিফাত।





