Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পঞ্চগড়ে পিটিইএ'র উদ্যোগে পঞ্চগড়ে কম্বল বিতরণ

admin • 28 Dec 2024, 07:33 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে পিটিইএ'র উদ্যোগে পঞ্চগড়ে কম্বল বিতরণ

পঞ্চগড় টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (পিটিইএ) এর উদ্যোগে গত ২৫ ডিসেম্বর ২০২৪ ইং শুক্রবার সদর উপজেলার জালাসী পাড়া, তালমা ও ধাক্কামারা এলাকা সহ শহর ও আশেপাশের বিভিন্ন স্থানে এতিম,দুস্থ, অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় জেলার বিভিন্ন স্থানে পাঁচ শতাধিক মানুষের মাঝে কম্বল সহ বিভিন্ন শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটির সদস্যরা ।

 

এসময় পিটিইএ এর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইঞ্জি: মমতাজুল ইসলাম সবুজ, সাধারণ সদস্য ইঞ্জি: ইব্রাহিম খলিল ও ইঞ্জি: তানজিম হাসান।

 

সংগঠনটির সাধারণ সম্পাদক ইঞ্জি : মমতাজুল ইসলাম সবুজ বলেন, প্রতিবছরের ন্যায় এবছরেও পঞ্চগড়ের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরে আমরা আনন্দিত। সেই সাথে দেশের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

 

এ ব্যাপারে সংগঠনটির সভাপতি ইঞ্জি: সাফিউল আলম সৌরভ মুঠোফোনে বলেন, জেলার আর্থসামাজিক উন্নয়নেও পিটিইএ নিয়মিত কাজ করে যাচ্ছে আর এই ধারাবাহিকতা বজায় রাখবে পিটিইএ। সংগঠনটি তাঁদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ের পাশাপাশি বেশ কিছু সামাজিক কাজ করে আসছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।