Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

নেশার টাকা না দেয়ায় ছেলের হাতে মা খুন,ছেলে আটক

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
নেশার টাকা না দেয়ায় ছেলের হাতে মা খুন,ছেলে আটক

চট্টগ্রামে নেশার টাকা না দেয়ায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। রোববার (৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে নগরীর পাহাড়তলী থানাথীন ভেলোয়ার দিঘি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম রিনা আক্তার। তার স্বামী বেলাল হোসেন সিএনজিচালিত অটোরিকশা চালক। আর অভিযুক্ত ছেলের নাম ওমর আলী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিনা ও বেলাল দম্পতির একমাত্র সন্তান ওমর আলী। সে বেশ কয়েক বছর ধরেই মাদকাসক্ত। ঘটনার দিন রাতেও সে মাদক সেবন করে। পরে আবারও মাদক কেনার জন্য বাসায় গিয়ে তার মাকে টাকার জন্য চাপ দিতে থাকে।

তবে মাদকের টাকা না দেয়ায় ক্ষুব্ধ হয়ে সে তার মাকে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।