Wednesday, 4 November 2026
শিরোনাম
মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ
জেলার খবর

নেত্রকোনায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল, আটক ৬

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
নেত্রকোনায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল, আটক ৬

নেত্রকোনায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে জেলা পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান। 

 

আটককৃতরা হলেন- নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বাবুল সরকারের ছেলে চিন্ময় সরকার (২৭), জেলা ছাত্রলীগের সহ-ক্রীড়া সম্পাদক সন্দীপ সরকার (২৫), নেত্রকোনা পৌর ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জয় সাহা (২৫), জেলা ছাত্রলীগের সদস্য সিন্ধ বণিক বিশাল (২৫), নেত্রকোনা পৌর ছাত্রলীগের সদস্য রাহুল রায় (২৪) এবং জেলা ছাত্রলীগের সাবেক সদস্য লোকমান হোসেন (২৮)। 

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ‌নেওয়াজ সাংবাদিকদের জানান, আজ ভোর সোয়া ৬টার দি‌কে নেত্রকোনা পৌরসভাধীন বড় মসজিদ রোড থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেত্রকোনা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক কৌশিক রায় এবং সুচন মিয়ার নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে।

 

মিছিলটি তেরী বাজার প্রধান সড়ক হয়ে শহিদ মিনারের দিকে যাওয়ার সময় নেত্রকোনা মডেল থানার টহল পুলিশ খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি দেখে তারা ছত্রভঙ্গ হয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে ভিডিও ফুটেজ পর্যালোচনা ও স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করে মিছিলে অংশ নেয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের ছয় সদস্যকে আটক করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।