Sunday, 8 November 2026
শিরোনাম
নিম্ন-মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে সব ধরনের মাছের দাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ নীহার, জীবনসঙ্গী কে? রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন
এক্সক্লসিভ

নেটওয়ার্কবিহীন ভবনে বিসিএসের মৌখিক পরীক্ষা নেওয়ার প্রস্তাব

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
নেটওয়ার্কবিহীন ভবনে বিসিএসের মৌখিক পরীক্ষা নেওয়ার প্রস্তাব

বিসিএসের মৌখিক পরীক্ষার স্বচ্ছতার জন্য নেটওয়ার্কবিহীন একটি ভবন করার প্রস্তাব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন : অংশীজনের ভাবনা’ শিরোনামে বিভিন্ন পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কমিশন সচিবালয়ে এক কর্মশালায় এমন প্রস্তাব দেওয়া হয়।

 

এতে প্রধান অতিথি ছিলেন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। কর্মশালায় বিসিএস পরীক্ষা সম্পর্কে নিজেদের বক্তব্য তুলে ধরেন বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

তারা বলেন, ‘মৌখিক পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখার জন্য নেটওয়ার্কবিহীন একটি ভবন করা যেতে পারে। যেখানে শুধু মৌখিক পরীক্ষা গ্রহণকারী ব্যক্তিরা ও পরীক্ষার্থীরা অবস্থান করবেন। ফলে কোনো স্বজনপ্রীতি বা সুপারিশ করার কোনো সুযোগ থাকবে না।’

 

মৌখিক পরীক্ষায় যেন কোনো ধরনের অনিয়মের ঘটনা না ঘটে, সে জন্য সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন শিক্ষার্থীরা।

 

পিএসসির সব পরীক্ষায় অংশগ্রহণে যোগ্য শিক্ষার্থীদের ইউনিক আইডি দেওয়ারও দাবি করেন তারা। জবাবে অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেন, ‘এরই মধ্যে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। এ ছাড়া যোগ্য ও উপযুক্ত কর্মকর্তা নিয়োগে শিক্ষার্থীরা কেমন কর্ম কমিশন চায়, তাদের মতামতের আলোকে স্বপ্নের কর্ম কমিশন গড়ে তোলা হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।