Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নির্মাণাধীন তিস্তা ব্রিজের সার্টার ভেঙে শ্রমিক নিহত

admin • 22 Sep 2023, 09:35 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নির্মাণাধীন তিস্তা ব্রিজের সার্টার ভেঙে শ্রমিক নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জে নির্মাণাধীন তিস্তা ব্রিজের সার্টার ভেঙে হাবিবুর রহমান (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত হাবিবুর রহমান সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ি গ্রামের মৃত্যু লালু মোল্লার ছেলে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার হরিপুর-চিলমারী নির্মাণাধীন তিস্তা ব্রিজে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রতিদিনের মতো নির্মাণাধীন তিস্তা ব্রিজে অন্যান্য শ্রমিকদের সঙ্গে কাজ করছিলেন হাবিবুর। এ সময় হঠাৎ করে ব্রিজের উপর থেকে লোহা ও স্টিলের একটি সার্টার ভেঙে হাবিবুরের ওপরে পড়ে। এতে তার সঙ্গে থাকা অন্য দুই শ্রমিক প্রাণে বেঁচে গেলেও মাথাসহ শরীরে আঘাত পেয়ে গুরুত্বর আহত হয় তিনি।

পরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথেই হাবিবুরের মৃত্যু হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।