কিশোরগঞ্জের স্টেশন রোডে নিয়ন্ত্রণ হারিয়ে র্যাবের পিকআপ ফলের আড়তের ভেতরে প্রবেশ করে। এতে র্যাবের চার সদস্যসহ ৬ জন আহত হয় ।
এর মধ্যে গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় স্থানান্তর করা হয়। মঙ্গলবার (১৫ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জের স্টেশন রোডে এ দুর্ঘটনা ঘটে।
আহত চার র্যাব সদস্য হলেন- রায়হান (৩০), আনোয়ার (৪০), ইমতিয়াজ (৪৫) ও বিল্লাল (৩৮) । এছাড়া মাদক মামলার দুইজন আসামি রয়েছেন।
জানা যায়, নেত্রকোণা জেলা থেকে মাদক মামলার দুইজন আসামি নিয়ে র্যাব, সিপিসি-২ এর কার্যালয়ে নিয়ে আসার সময় কিশোরগঞ্জের স্টেশন রোডে নিয়ন্ত্রণ হারিয়ে র্যাবের পিকআপ ফলের আড়তের ভেতরে প্রবেশ করে। এতে র্যাবের চার সদস্যসহ ৬ জন আহত হয়। আহতদের মধ্যে তিনজনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর মধ্যে গুরুতর আহত দুই আসামিসহ তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।





