Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ট্রাক, নিহত ব্যবসায়ী

admin • 08 Aug 2023, 07:28 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ট্রাক, নিহত ব্যবসায়ী

খুলনায় নিয়ন্ত্রণ হারানো ট্রাকের চাপায় অশোক রায় (৫৫) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

সোমবার (৭ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে রূপসা উপজেলার আলাইপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত অশোক উপজেলার পিঠাভোগ গ্রামের মৃত বনমালী রায়ের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আলাইপুর থেকে আসা একটি মালবাহী ট্রাক (কুষ্টিয়া ট- ১১-২৫৭৭) ব্রিজের উপর উঠার চেষ্টা করছিল। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে পিছনের দিকে চলে এসে একটি ফল ও মুদি দোকানে ঢুকে যায়। এতে দোকান দু’টি গুড়িয়ে যায়। ফল ব্যবসায়ী স্বপন পাল দৌড়ে সরে গেলেও মুদি দোকানি অশোক রায় ট্রাকের নিচে চাপা পড়ে।

এসময় পার্শ্ববর্তী ব্যবসায়ী ও স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় অশোককে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ট্রাকটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।