Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নিজ ঘরে মিলল ৭০ বছরের বৃদ্ধার রক্তাক্ত মরদেহ

admin • 28 May 2024, 10:32 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নিজ ঘরে মিলল ৭০ বছরের বৃদ্ধার রক্তাক্ত মরদেহ

রাজধানীর গেন্ডারিয়া নিজ বাসা থেকে মমতাজ বেগম (৭০) নামের এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গেল শনিবার রাতে এ ঘটনা ঘটেছে।

নিহতের ছোট ভাই শেখ মোহাম্মদ আলী জানান, তার ভাগনে ইমরান আহমেদ মবিলের ব্যবসা করেন। দোকান থেকে ফোন করে না পেয়ে ইমরান বাসায় এসে দেখেন, একটি কক্ষে তার মায়ের রক্তাক্ত মরদেহ পড়ে আছে। পরে তিনি পুলিশকে খবর দেন।

পুলিশ জানায়, মমতাজ ঢাকার গেন্ডারিয়া ১০/২ ডিস্টিলারি রোডের স্থায়ী বাসিন্দা। তার স্বামীর নাম মাসুদ আহমেদ। তাদের এক ছেলে ও এক মেয়ে।

গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) লাইজু আক্তার বলেন, মমতাজ বেগম গেন্ডারিয়া ডিস্টিলারি রোডের বাসায় থাকতেন। শনিবার রাতে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য রোববার ভোরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই পুলিশ কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা বাসায় প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তার ডান পাঁজরের নিচে পেটে দুই জায়গায় কুপিয়ে জখম করে। তাছাড়া মাথাসহ শরীরের অন্য অংশেও আঘাতের চিহ্ন রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।