Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

নিখোঁজ সন্তানের সন্ধান পেতে পরিবারের সংবাদ সম্মেলন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
নিখোঁজ সন্তানের সন্ধান পেতে পরিবারের সংবাদ সম্মেলন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বাঁশআড়া গ্রামের ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের একমাত্র ছেলে কুষ্টিয়া সেন্ট্রাল কলেজের মেধাবী শিক্ষার্থী নাজমুস সাকিবের সন্ধান পেতে সংবাদ সম্মেলন করেছেন পরিবার।

রোববার দুপুরে আব্দুর রাজ্জাক তার বাঁশআড়া গ্রামের বাড়িতে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন ,গত ২৭ জুন বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে একজন পাওনাদারকে ৫ লক্ষ টাকা জনতা ব্যাংক কুমারখালী শাখার মাধ্যমে জমা দেওয়ার উদ্দেশ্যে নাজমুস সাকিব বাড়ি থেকে বের হন। এর পর থেকেই সাকিবের ব্যক্তিগত মোবাইল বন্ধ পাওয়া যায়।

নিখোজ শিক্ষার্থী নাজমুস সাকিব

সেদিন থেকে এখন পর্যন্ত সাকিব নিখোঁজ। নিখোঁজের দিনই থানায় সাধারণ ডায়েরী করেছেন সাকিবের পরিবার। এখন পর্যন্ত সাকিবের কোন খোঁজ মেলেনি। তবে পরিবারের দাবী টাকার জন্যই সাকিবকে গুম করে রাখা হয়েছে।সংবাদ সম্মেলনে সাকিবের জীবননাশের সংশয় প্রকাশ করে দ্রুত সাকিবকে জীবিত উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবারটি।

 

সংবাদ সম্মেলনে কুমারখালী প্রেসক্লাবের সভাপতি মাই টিভি ও যুগান্তর পত্রিকার প্রতিনিধি লিপু খন্দকার,সাধারণ সম্পাদক নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি সোহাগ মাহমুদ, চ্যানেল এস টিভি ও কালবেলা পত্রিকার প্রতিনিধি মনোয়ার হোসেন,বিজয় টিভির প্রতিনিধি তানভীর লিটন,কুষ্টিয়ার খবরের নয়ন শেখ,প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি বিজয় সরকারসহ অনেকেই উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।