Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নারী ইউপি সদস্যের সাথে পরকীয়া প্রেম,সেই চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

admin • 03 Jun 2024, 12:43 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নারী ইউপি সদস্যের সাথে পরকীয়া প্রেম,সেই চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়ন পরিষদের সাবেক নারী ইউপি সদস্যের সাথে চেয়ারম্যানের পরকীয়া প্রেমের অভিযোগ এবং শাস্তির দাবিতে করা মানববন্ধনের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান মনিভূষন রায়।

রবিবার (২ জুন) রাত সাড়ে এগারোটায় দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবে নিজেকে নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন করেন পরকীয়ায় অভিযুক্ত পামুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিভূষন রায়।

সংবাদ সম্মেলনে মনিভূষন রায় দাবি করেন, "আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পুর্ন মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। সদ্য সমাপ্ত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এর পক্ষে ভোট করায় বিরোধীপক্ষ এই ষড়যন্ত্র করছে। সাবেক মহিলা ইউপি সদস্যের সাথে আমার কোন পরকীয়া সম্পর্ক নেই। গণমাধ্যমে প্রকাশিত আমার ছবিটি বিরোধী কুচক্রী মহলের বানানো এবং সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার পরিকল্পনা মাত্র। এধরনের ছবি টেম্পারিং করে গণমাধ্যমে প্রকাশ করার মাধ্যমে ওই স্বার্থান্বেষী মহল আমাকে ডিজিটাল ব্ল্যাকমেইল করেছে এবং আমার মানহানি করেছে। আমি এই জঘন্যতম ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করছি।"

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি একজন জনপ্রতিনিধি হওয়ায় এলাকায় আমার জনসম্পৃক্ততা রয়েছে, তারই অংশ হিসেবে সাবেক মহিলা ইউপি সদস্যের বাড়িতে যাওয়া।"

সংবাদ সম্মেলনে, সাবেক মহিলা ইউপি সদস্য রাশেদা বেগমের বাসায় গ্রাম পুলিশ নিযুক্তকরনের বিষয়টি সম্পুর্নরূপে অস্বীকার করেন মনিভূষন রায়।

উল্লেখ্য, রবিবার (২ জুন) বিকেলে পরকীয়ায় লিপ্ত থাকার অভিযোগে চেয়ারম্যান মনিভূষন রায়ের পদত্যাগ ও শাস্তির দাবিতে পামুলী ইউনিয়নের দেড় শতাধিক মানুষ মানববন্ধন করেছেন। এর আগে সাবেক ওই নারী ইউপি সদস্য রাশেদার স্বামী আবু সাঈদ স্ত্রীর সাথে চেয়ারম্যানের পরকীয়া সম্পর্কের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।