Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

নারীকে শ্লীলতাহানির অভিযোগে ব্যাংক কর্মকর্তাকে গণপিটুনি

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
নারীকে শ্লীলতাহানির অভিযোগে ব্যাংক কর্মকর্তাকে গণপিটুনি

গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের কিস্তির টাকা আদায়ের সময় এক নারীকে শ্লীলতাহানি করার অভিযোগ পাওয়া গেছে। গ্রামীণ ব্যাংক টুঙ্গিপাড়া শাখার পাটগাতী ইউনিয়ন সেন্টার ম্যানেজার রওশন হাবিব রাজুর বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ওই নারীর স্বামী।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় মীমাংসা করতে আসেন গ্রামীণ ব্যাংকের টুঙ্গিপাড়া শাখার ম্যানেজার জয়দেব ঘোষ। এ সময় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত সেন্টার ম্যানেজার রাজুকে গণপিটুনি দেন।

ওই গৃহবধূর স্বামী বলেন, ঋণের কিস্তির টাকা আদায় করতে গ্রামীণ ব্যাংকের সেন্টার ম্যানেজার রাজু বৃহস্পতিবার দুপুরে পাটগাতী দক্ষিণপাড়া গ্রামে আমাদের বাড়িতে যান। তখন আমি বাড়িতে ছিলাম না। আমার স্ত্রী রাজুকে কিস্তির টাকা দিয়ে দেয়। পরে রাজু আমার স্ত্রীর কাছে পানি চায়। আমার স্ত্রী তাকে পানি দেওয়ার জন্য ঘরে প্রবেশ করেন। এ সময় রাজু আমার স্ত্রীকে পেছন দিক থেকে জড়িয়ে ধরেন। আমার স্ত্রী চিৎকার দিলে, ওই ব্যাংক কর্মকর্তা দ্রুত আমার বাড়ি থেকে চলে যান।

তিনি আরও বলেন, এরপর আমার স্ত্রী আমাকে ও আমার বড় ভাইকে বিষয়টি জানায়। আমার বড় ভাই গ্রামীণ ব্যাংকের টুঙ্গিপাড়া শাখা ম্যানেজার জয়দেব ঘোষকে বিষয়টি জানাই। পরে মীমাংসার জন্য অভিযুক্ত রাজুকে সঙ্গে নিয়ে জয়দেব ঘোষ সন্ধ্যায় পাটগাতী বণিক সমিতি কার্যালয়ের সামনে আসেন। ততক্ষণে বিষয়টি জানাজানি হয়ে যায়। এ ঘটনা শুনে সেখানে উপস্থিত উত্তেজিত জনগণ গ্রামীণ ব্যাংকের সেন্টার ম্যানেজার রাজুকে গণপিটুনি দেন। পরে তাকে উদ্ধার করে পাটগাতী বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম চিকিৎসকের কাছে নিয়ে যান।

পাটগাতী বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, ঋণের কিস্তির টাকা আদায়কে কেন্দ্র করে ওই ব্যাংক কর্মকর্তা গৃহবধূর গায়ে হাত দেন। তখন সেটি ম্যানেজারকে জানালে সন্ধ্যায় মীমাংসা করতে তারা বণিক সমিতিতে আসেন। কিন্তু উত্তেজিত কিছু জনতা অভিযুক্ত রাজুকে মারধর শুরু করেন। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া তার কাছে থাকা টাকা-পয়সা ও মোবাইল ব্যাংকের ম্যানেজারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে গ্রামীণ ব্যাংক টুঙ্গিপাড়া শাখার ম্যানেজার জয়দেব ঘোষ বলেন, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দেখছেন। তাই আহত রাজু সুস্থ হওয়ার পরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

টুঙ্গিপাড়া থানার ওসি এসএম কামরুজ্জামান বলেন, এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।