Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নামাজ পড়ে ফেরার পথে প্রকাশ্যে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

admin • 27 Dec 2024, 07:34 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নামাজ পড়ে ফেরার পথে প্রকাশ্যে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জে প্রকাশ্যে গুলি করে ও জবাই করে কবির হোসেন ওরফে ছালি কবির (৩৫) নামের এক বিএনপি কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে আলাইয়াপুর ইউনিয়নের সুজায়েতপুর পূর্ব জামে মসজিদের সামনে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, কবির হোসেন স্থানীয় বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। দীর্ঘ ১৬ বছর প্রবাসে থাকার পর তিনি গত আগস্টে দেশে ফিরে আসেন। শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর ৫-৬ জন মুখোশধারী দুর্বৃত্ত সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ার পর তারা তার বাম পায়ের রগ ও গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

 

কবির হোসেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের সুজায়েতপুর গ্রামের মৃত নুরনবীর ছেলে। তার বিরুদ্ধে কয়েকটি মামলা ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে নোয়াখালীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ-আল-ফারুক জানিয়েছেন, "পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে। খুব শিগগিরই কারণ জানা যাবে।"

 

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বিএনপি কর্মীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

 

পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করছে এবং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তৎপরতা চালাচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।