Friday, 6 November 2026
শিরোনাম
মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব
জেলার খবর

নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। রোববার (২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার হরিশপুর এলাকায় এই ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- নাটোর সদর উপজেলার হরিশপুর এলাকার গুনারী গ্রামের শুকুর আলী (৪০) ও তার ছেলে শুভ (১৩)। শুভ স্থানীয় শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

 

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ বিকেল সাড়ে ৫টার দিকে গুনারী গ্রামের রিকশাচালক শুকুর আলী বাড়িতে তার ব্যাটারিচালিত রিকশা চার্জে দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন।

 

এ সময় বাবাকে বাঁচাতে গেলে শুভও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।