Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিষ্ফোরণে দুই বাংলাদেশি আহত

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিষ্ফোরণে দুই বাংলাদেশি আহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে মাইন বিষ্ফোরণে দুই বাংলাদেশি আহত হয়েছেন। আহতরা হলেন নবী হোসেন ও আবু তাহের। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে তুমব্রু পশ্চিম কুল কোনার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত আটটার দিকে কোনার পাড়া এলাকা থেকে বিকট দুইটি শব্দ শুনতে পাওয়া যায়। এরপর স্থানীয়রা সেখানে গেলে নবী হোসেন ও আবু তাহেরকে গুরুতর আহত অবস্থায় সীমান্ত কাটাতারের কাছে পড়ে থাকতে দেখে।

সেখান থেকে দুজনকে উদ্ধার করে উখিয়ায় কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা করা হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান স্থানীয় জনপ্রতিনিধরা।

তবে কেন আহতরা সীমান্তের কাছাকাছি গেছেন, সে বিষয়ে এখনো সুনিশ্চিত বলা যাচ্ছে না।

এ বিষয়ে ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বিষয়টি নিশ্চিত করে জানান, দুজন আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে চলতি মাসের প্রথমদিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।