দেশের বহুল প্রচারিত দৈনিক নয়া দিগন্তের মাল্টিমিডিয়া বিভাগে কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান।
গতকাল ৪ জানুয়ারী শনিবার রাতে তার ফেসবুক পোষ্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন ।
পেশাগত দক্ষতা ও দীর্ঘ অভিজ্ঞতায় তরুণ মেধাবী সাংবাদিক সোহাগ মাহমুদ কুষ্টিয়ায় সাংবাদিকতা জগতে একজন সুপরিচিত মুখ। তিনি এক দশক ধরে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন ভার্সনে কুমারখালী উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দৈনিক নয়া দিগন্তের কুষ্টিয়া প্রতিনিধি (মাল্টিমিডিয়া) হিসেবে নিয়োগ পাওয়ায় তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।এমআর/মিরর





