Sunday, 8 November 2026
শিরোনাম
নিম্ন-মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে সব ধরনের মাছের দাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ নীহার, জীবনসঙ্গী কে? রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন
এক্সক্লসিভ

নতুন কর্মসূচির ঘোষণা দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
নতুন কর্মসূচির ঘোষণা দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আওয়ামী লীগের বিচার দাবিতে গণজমায়েত ও ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের আয়োজন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রোববার (১০ নভেম্বর) দুপুর ১২টায় গুলিস্তান জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করবে সংগঠনটি।

 

শনিবার (৯ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

 

ফেসবুকে দেয়া ওই পোস্টে একটি পোস্টার শেয়ার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আর পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে- ‘আগামীকাল দুপুর ১২টায়, গুলিস্তান জিরো পয়েন্ট।’ অন্যদিকে কর্মসূচির বিষয়ে জানিয়ে শেয়ার করা পোস্টারে লেখা রয়েছে- ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চ’।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা পোস্টার। ছবি: সংগৃহীত

এর আগে শনিবার (৯ নভেম্বর) ‘বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে’ সবাইকে সমবেত হওয়ার ডাক দেয় আওয়ামী লীগ। এদিন দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই আহ্বান জানানো হয়। সেই পোস্টে রোববার (১০ নভেম্বর) রাজধানীর জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের সমবেত হওয়ার আহ্বান জানানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।