Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেও মাতলামি করলেন নোবেল!

admin • 19 Aug 2023, 08:12 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেও মাতলামি করলেন নোবেল!

আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেও মাতলামি করলেন ভারতের ‘সারেগামাপা’ খ্যাত গায়ক মাঈনুল আহসান নোবেল। এ সংক্রান্ত একটি ভিডিও শনিবার (১৯ আগস্ট) সকাল থেকে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে মাতলামির ঘটনাটি গত বৃহস্পতিবার রাতের।

ওইদিন রাত ৮টার দিকে নড়াইলের নড়াগাতী থানার বড়দিয়া বাজার এলাকায় মদ্যপ অবস্থায় মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনা শিকার হন গায়ক নোবেল। তবে অল্পের জন্য রক্ষা পান তিনি।

 

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন নোবেলকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। এ সময় তার মাতালামি দেখে ভিডিও ধারণ করেন অনেকেই। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

 

বিষয়টি শনিবার গণমাধ্যমকর্মীদেরও নজরে আসে। এক মিনিট ২০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, নোবেল মদ্যপ অবস্থায় এলোমেলো কথা বলছেন।

 

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় নড়াইলের নড়াগাতী থানার বড়দিয়া বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন ‘সারেগামাপা’ খ্যাত গায়ক মাঈনুল আহসান নোবেল। মদপান করে উল্টাপাল্টা বকছিলেন তিনি। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গোপালগঞ্জের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।

 

ঘটনার দিন নোবেল নড়াইলের নড়াগাতী থানার বাগুডাঙ্গা এলাকায় ফুফুর বাড়িতে বেড়াতে আসেন। বিকেলে আত্মীয় বাড়ি এলাকায় ঘোরাফেরার পর রাতে তাকে মদ্যপ অবস্থায় পাওয়া যায়। এ বিষয়ে নোবেলসহ তার আত্মীয়দের বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।