Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

‘দ্বিতীয় বিয়ে’ করায় স্বামীকে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
‘দ্বিতীয় বিয়ে’ করায় স্বামীকে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

কক্সবাজার শহরে হারুনুর রশীদ নামে এক প্রবাসীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনার পর স্ত্রী পলাতক রয়েছে। রোববার (৯ জুন) রাত ৮টার দিকে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, স্বামী দ্বিতীয় বিয়ে করায় স্ত্রী রহিমা খাতুন তাকে হত্যা করেছেন।

নিহত হারুনুর রশিদের আদি নিবাস চট্টগ্রামে। তিনি প্রবাসী ছিলেন। গত পাঁচদিন আগে দেশে ফেরেন। প্রবাসে থাকা অবস্থায় সেখানে তিনি আরও একটি বিয়ে করেছেন বলে খবর পান তার রহিমা।

নিহতের স্কুলপড়ুয়া মেয়ে নিহা জানান, তার বাবা পাঁচদিন আগে দেশে ফিরেছেন। হারুনুর রশীদ আরেকটি বিয়ে করেছেন এমন অভিযোগে তার বাবা-মায়ের বাকবিতণ্ডা হতে দেখেছেন। রোববার রাতে তার বাবা চা খেতে চাইলে মা রহিমা চা বানিয়ে দেন। চা খাওয়ার পর তার বাবা অসুস্থবোধ করলে চায়ে কিছু মেশানোর অভিযোগ তোলেন তিনি। তবে রহিমা সেটি অস্বীকার করেন। পরে তার বাবাকে বিছানায় শুইয়ে দেয় তার মা।

নিহা বলেন, এর একপর্যায়ে তার মা তাকে সেখান থেকে পড়ার টেবিলে পাঠান। পরে ফিরে এসে দেখে তার বাবা বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তবে তার মা বাসায় নেই। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

কক্সবাজার সদর থানার ওসি রকিবুজ্জামান বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। ময়নাতদন্ত করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।