Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

দৌলতপুরে যুবককে গাছে বেঁধে নির্যাতন করে হত্যা!

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
দৌলতপুরে যুবককে গাছে বেঁধে নির্যাতন করে হত্যা!

কুষ্টিয়ার দৌলতপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে রাতভর নির্যাতন করে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনা ঘটিয়েছে নিহত যুবকের এলাকারই কিছু মানুষ।

বুধবার দিনশেষে রাতে তাঁকে স্থানীয় গোলাম আলীর বাড়ির ভেতরে গাছে বেঁধে নির্যাতন চালানো হয়। সকালে মৃত্যু হয় মহিষকুন্ডির গোলাম মোস্তফার ছেলে আরিফুল ইসলামের।

নিহত যুবকের পিতা বলেন, আমার ছেলেকে গোলাম আলী, মোস্তফা, মিঠন হোসেন সহ আরও কয়েকজন গাছে বেঁধে সারারাত মেরেছে, ওরা প্রভাবশালী হওয়ায় আমার ছেলেকে জীবিত উদ্ধার করতে পারিনি।

অভিযুক্ত গোলাম আলী ও ঘটনাস্থলের প্রতিবেশী এক বীর মুক্তিযোদ্ধা গণমাধ্যমকে বলেন, আনুমানিক রাত তিনটার দিকে গোলাম আলীর লোকজন আরিফুল ইসলাম বুশকে মারধর করছে বিষয়টি আমরা বুঝতে পারি। ছেলেটির চিৎকার শুনে আমরা গোলাম আলীর বাড়িতে গিয়ে মারধর করতে নিষেধ করি, বিষয়টি জানতে চাই, তারা বুশের বিরুদ্ধে চুরির অভিযোগ জানায় এবং আমাদের ওই বাড়ি থেকে বের করে দেয়।

সংশ্লিষ্ট ইউনিয়ন প্রাগপুরের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, ঘটনাস্থলে এসে শুনলাম যুবক বুশকে চোর সন্দেহে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বুশের হত্যাকারীদের বিচার দাবি করেছেন তার পরিবার। দৌলতপুর থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে প্রতিবেদন লেখা পর্যন্ত।

অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ বলেন, আমরা লাশ উদ্ধার করেছি, আইনানুগ সকল পদক্ষেপ চলছে। দৌলতপুর পুলিশ সুত্রে জানা গেছে, যুবক বুশকে মারধর করে হত্যার আলামত পাওয়া গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।