Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দৌলতপুরে বাটুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

admin • 09 Jul 2023, 09:27 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দৌলতপুরে বাটুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কুষ্টিয়ার দৌলতপুরের বাগোয়ান গ্রামের বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. রিন্টু হোসেন (বাটুল) হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

রবিবার  (০৯ জুলাই) দুপুর ১২টায় উপজেলার ডাংমড়কা গ্রামের টেনশন মোড়ে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে এলাকার বীর মুক্তিযোদ্ধাগণ এবং পরিবারের সদস্যসহ এলাকার কয়েকশ নারী-পুরুষ অংশ করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন, মোহাম্মদ আলী ও নিহত বাটুলের পিতা মো. ইসমাইল হোসেন। এসময় বক্তারা বাটুল হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।

উল্লেখ্য, গত ২৩ জুন সন্ধ্যায় দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামের কামারপাড়া টেনশন মোড়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন মো. রিন্টু হোসেন (বাটুল) ৩৯। নিহত বাটুল একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেনের ছেলে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।