Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

admin • 03 Nov 2024, 09:28 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা ১৫ মিনিট বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এদিকে, ফেরি বন্ধ থাকার কারণে দৌলতদিয়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় কিছু যানবাহন আটকা পড়ে।

 

এর আগে ঘন কুয়শার কারণে নদীতে নৌযান চলাচলের জন্য স্থাপন করা বয়া ও মার্কিন বাতি দেখা বন্ধ হয়ে গেলে দুর্ঘটনা এড়াতে রোববার (৩ সেপ্টেম্বর) ভোর ৫টা ১৫ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। এরপর সকাল ৭টা ৩০ মিনিটে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, হঠাৎ করেই রোববার (৩ নভেম্বর) ভোর ৫টা থেকে নদীতে কুয়াশা পড়তে শুরু করে। দুর্ঘটনা এড়াতে ৫টা ১৫ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। 

তিনি আরও জানান, এরপর সকাল ৭টা ৩০ মিনিটে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে দৌলতদিয়া ঘাটে পারের অপেক্ষায় কোন যানবাহন নেই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।