Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

দৌলত‌দিয়ায় যাত্রী‌-যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
দৌলত‌দিয়ায় যাত্রী‌-যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি

প্রিয়জ‌নের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখী হচ্ছে মানুষ। শুক্রবার (১৪ জুন) সকাল থেকেই দৌলতদিয়া ফেরি ঘাটে যানবাহন ও যাত্রী‌দের চাপ বে‌ড়ে‌ছে।

ত‌বে যানবাহ‌নের কোনো সি‌রিয়াল নেই এবং নদী পার হয়ে ভোগা‌ন্তি ছাড়াই গন্তব্যে ছুটছে ঘরমুখো মানুষ। এদিকে, মহাসড়কে যানবাহনের চাপ থাক‌লেও ধীরগতি বা যানজট নেই। সড়কের বিভিন্ন পয়েন্টে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে, যাত্রী ও যানবাহ‌নের চাপ থাকলেও ভোগান্তি নেই। এই রুটে ছোট-বড় মিলে ১৮টি ফেরির মধ্যে ১৬টি ফেরি ও ২০‌টি লঞ্চ দি‌য়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।