Sunday, 8 November 2026
শিরোনাম
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন রাঙামাটিতে জেলা আ.লীগের সহসভাপতি চিংকিউ গ্রেপ্তার জামালপুরে মুখোশ পরে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ‘শেখ হাসিনা ফিরবেই’ ব্যানারে যুবলীগের শতাধিক নেতাকর্মীর মিছিল
এক্সক্লসিভ

দেব চৌধুরীর নাম মুহাম্মদ চৌধুরী

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
দেব চৌধুরীর নাম মুহাম্মদ চৌধুরী

বাংলাদেশের বিখ্যাত স্পোর্টস জার্নালিস্ট দেব চৌধুরীর আনুষ্ঠানিক শাহাদাহ পাঠ করে ইসলামে দীক্ষিত হওয়ার পর তিনটি জুমা অতিবাহিত হয়ে গেলো, আল হামদুলিল্লাহ।

 

তিনি নিয়মিত বন্ধুদের সাথে জুমায় আসছেন, আল্লাহ তায়ালা তাঁর আর্জি অনুযায়ী দ্বীনের উপর অটল রেখে হিদায়াতের পথে তাকে অবিচল রাখুন। তাকে আব্দুল্লাহ মুহাম্মাদ চৌধুরী বা মুহাম্মাদ চৌধুরী নাম গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে।

 

আলোচিত ইসলামিক স্কলার আব্দুল হাই সাইফুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে এ কথা লিখেন।

 

তিনি আরো লিখেন, এই মুহূর্তে নিয়মিত সালাত আদায়, কুরআন তিলাওয়াত শিক্ষা, ইসলামের পাক-সাফের জরুরি মাসায়েল ইত্যাকার বিষয়ে শিখিয়ে অভ্যস্ত করার প্রয়াস নেয়া হচ্ছে। বাংলা অনুবাদের কুরআন তিনি নিয়মিতভাবে পড়ছেন আনুষ্ঠানিক ইসলামে আসার আগ থেকেই, আল হামদুলিল্লাহ।

 

তিনি বলেন দারুণ তাঁর উপলব্ধি করার ক্ষমতা আরো অসাধারণ মাশা'আল্লাহ। বহু মিডিয়া, সাংবাদিক, ইউটিউবার, আগ্রহীগণ আমাকে এ বিষয়ে জানাতে বা নানান জিজ্ঞাসা করেই চলেছেন। প্রথমত বলতে চাই, দেব চৌধুরী আমাকে বলেছিলেন, আমি এই মুহূর্তে (যেদিন শাহাদাহ) বিষয়টি জানাতে চাই না।

 

আমি তাঁর ইচ্ছাকে সম্মান দিয়ে এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানাইনি; তার মানে এ নয় যে, আপনাদেরকে ইগনোর বা এভোয়েড করছি, এটি তাঁর চাওয়ার প্রতি সম্মান প্রদর্শন ছিলো। পরবর্তীতে তাঁকে বিষয়টি জানালে তিনি অসম্মতি জানাননি। তাঁকে নিয়ে একটি "জার্নি টু ইসলাম" বিষয়ে তার সম্মতি সাপেক্ষে একটা লাইভ করবো ইনশাআল্লাহ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।