পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর বারোটায় উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের বসুনিয়ার হাট এলাকায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুই শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন- পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোঃ আবুল বাশার বসুনিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ বেলাল হোসেন, দেবীগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রাসেল আহমেদ, সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রুমন ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সোনাহার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সভাপতি বেলাল হোসেন এবং সঞ্চালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সোনাহার ইউনিয়ন সভাপতি সাদিকুল ইসলাম।





