Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

দেবীগঞ্জে শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতির মতবিনিময়

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতির মতবিনিময়

পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুল-কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি সাদ্দাম হোসেন ।

শনিবার (২২জুন) বিকাল সাড়ে ৩ টায় পৌর সদরের দেবীগঞ্জ আলদীন সরকারি প্রথমকি বিদ্যালয়ে 'তারুণ্য গড়বে পঞ্চগড়' নামক একটি সংগঠনের ব্যানারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজের শিক্ষার্থী নিশাত তাসনিম ও পলিটিক্যাল সাইন্সের শিক্ষার্থী আল নাসেক আলভির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থীর উপস্থিত ছিলেন। এসময় শিক্ষার্থীরা সাদ্দাম হোসেনকে শিক্ষার মান উন্নয়ন, উন্নত শিক্ষা ব্যবস্থার প্রসারে পদক্ষেপ গ্রহণ ও ছাত্রসমাজের ভূমিকা, মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষা গ্রহণ করার উপায় জানা, কিভাবে একজন সাদ্দাম হোসেন হয়ে উঠলেন, সাদ্দাম হোসেনের অনুপ্রেরণাসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করার সুযোগ পান।

পরে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর ও দিকনির্দেশনামূলক কথা বলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন।

প্রশ্ন উত্তর পর্ব শেষে উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রতিযোগিতায় সর্বোচ্চ উত্তরদাতাকে পুরস্কার হিসেবে ল্যাপটপ উপহার দেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। এছাড়া অংশগ্রহণকারী অন্যান্য প্রতিযোগীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।