Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

দেবীগঞ্জে শিক্ষক হত্যার সাথে জড়িতদের গ্ৰেপ্তারের দাবিতে মানববন্ধন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে শিক্ষক হত্যার সাথে জড়িতদের গ্ৰেপ্তারের দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ের দেবীগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ক্বারী আবুল হোসেনকে নৃশংসভাবে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক কল্যাণ পরিষদের সদস্যরা।

 

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে এগারোটায় পৌরসদরের বিজয় চত্বরে মসজিদ ভিত্তিক শিক্ষক কল্যাণ পরিষদ দেবীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শতাধিক শিক্ষক এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, কারী আবুল হোসেন নীলফামারী সদর উপজেলার কানাইকাটা তেঁতুলতলা জামে মসজিদের ইমাম হিসাবে দায়িত্বে ছিলেন এবং ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক ছিলেন। দুর্বৃত্তরা কারী আবুল হোসেনকে নৃশংস ভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আমারা সকল শিক্ষক এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আলোচিত এই ঘটনায় মামলার হওয়ার পরেও কোনো আসামি আইনের আওতায় আনতে পারেনি প্রশাসন। হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আসামিদেরকে আইনের আওতাই এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া না হলে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন শিক্ষক নেতারা।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, মউশিক শিক্ষক কল্যান পরিষদের পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ শেখ ফরিদ, দেবীগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মোঃ হাসিনুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাঈদ।

 

উল্লেখ্য, গত সোমবার (১ জুলাই) প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়ে সাইকেলযোগে নীলফামারী সদর উপজেলার কানাইকাটা তেঁতুলতলা ঘুন্টিরপাড়ে মক্তবে পড়াতে যাওয়ার পথে কারী আবুল হোসেনকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। গত ৬ জুলাই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।