Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

দেবীগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

'স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের দেবীগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৮ জুন) সকাল ১১ টায় উপজেলা ভূমি অফিসে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ এর উদ্ধোধন করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম সুইডেন, যুদ্ধকালীন কম্পানি কামান্ডার বীর মুক্তিযোদ্ধা এ.কে ভুঁইয়া, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স্বদেশ চন্দ্র রায় প্রমুখ।

এছাড়া ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা ভূমি সেবা সপ্তাহের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন।

এবিষয়ে দেবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মোঃ তুরাব হোসেন বলেন, "সারাদেশের ন্যায় দেবীগঞ্জে ৭দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। পুরো সপ্তাহ জুড়ে পাঁচটি স্টলের মাধ্যমে ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ এবং সেবা প্রদান করা হবে। এছাড়া আগামীকাল ভূমি সংক্রান্ত জনসচেতনতামূলক একটি সভা অনুষ্ঠিত হবে।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।