Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

দেবীগঞ্জে ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ জুন) দুপুর ১২ টায় দেবীগঞ্জ পৌরসদরের শহীদ আব্দুল মান্নান সড়ক সংলগ্ন পায়রা চত্বরে ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন করেন দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক।

পৌরসভা সূত্রে জানা যায়, ২০২৩-২০২৪ অর্থ বছরে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৮৮ লক্ষ ২৮ হাজার ৭৭৩ টাকা ব্যায়ে দেবীগঞ্জ পৌরসভার চৌরাস্তা থেকে হাসপাতাল পর্যন্ত ১ হাজার ১০ মিটার দৈর্ঘ্য এবং ১.৫ মিটার প্রস্থ বিশিষ্ট ফুটপাত নির্মাণ করা হবে।

ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন শেষে দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক বলেন, "আমার নির্বাচনী ইশতেহারে ফুটপাত নির্মাণের কথা উল্লেখ ছিলো। দেবীগঞ্জের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান, থানা, ফায়ার সার্ভিস এবং হাসপাতাল শহীদ আব্দুল মান্নান সড়কের পাশে হওয়ায় এই সড়কে ফুটপাত নির্মাণে অগ্ৰাধীকার দেয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য সড়কের পাশেও ফুটপাত নির্মাণ করা হবে। সকলের সহযোগিতায় প্রাণের দেবীগঞ্জকে মনের মাধুরী মিশিয়ে সাজাতে চাই।"

এসময় আরো উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, দেবীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী সাখাওয়াদ আলী, পৌর কাউন্সিলর আক্কাস আলী ভুঁইয়া, শফিকুল আলম লেবু, সহিদুল ইসলাম, মোঃ ডালিম ইসলাম, আলতাফ হোসেন, নেপাল চন্দ্র রায়, মহিলা কাউন্সিলর রোখসানা আক্তার ইতি, মুন্নী বেগম প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।