Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

দেবীগঞ্জে নির্বাচনী সহিংসতার মামলায় গ্রেপ্তার ৫

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে নির্বাচনী সহিংসতার মামলায় গ্রেপ্তার ৫

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা এবং সরকারি যানবাহন ভাঙচুরের মামলায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২২ মে) বিকাল সাড়ে পাঁচটায় উপজেলার শালডাঙ্গা ইউনিয়নে অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাসের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে দেবীগঞ্জ থানা পুলিশের একটি টিম। এসময় কেন্দ্রে হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িত থাকায় পাঁচজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন শালডাঙ্গা ইউনিয়নের মধ্যশিকারপুর এলাকার গজেন্দ্রনাথ রায়ের ছেলে জগদীশ চন্দ্র রায় ও স্বপন চন্দ্র রায়, একই এলাকার ভুপেন্দ্র নাথ বর্মনের ছেলে পরিমল চন্দ্র বর্মন,মৃত সলেমান শাহের ছেলে মোঃ সোহাগ শাহ এবং ছত্রশিকারপুর এলাকার জগদীশ চন্দ্র বর্মণের ছেলে অজয় চন্দ্র বর্মন।

আটকের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন," গতকাল নির্বাচনী সহিংসতার ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে। আজ বেলা সাড়ে বারোটায় তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।"

উল্লেখ্য, গত মঙ্গলবার (২১ মে) সন্ধ্যায় উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের দামানিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ফলাফল দিতে দেড়ি হওয়ায় ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা চালায় চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকরা। এতে আহত হন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিবসহ ছয়জন। এছাড়া নির্বাচনের কাজে ব্যবহৃত তিনটি গাড়ি ও বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এঘটনায় ঐ কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় দুইজনের নাম উল্লেখ করে এবং ৬০০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।