Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

দেবীগঞ্জে নদী পার হতে গিয়ে কৃষকের মৃত্যু

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে নদী পার হতে গিয়ে কৃষকের মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির কাজ শেষে নদী পার হয়ে বাড়ি ফেরার সময় পানিতে ডুবে বিকাশ চন্দ্র অধিকারী (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুলাই ) বিকাল পাঁচটায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের সুলতানপুর এলাকার ছাতনাই নদী থেকে বিকাশ চন্দ্রের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। বিকাশ চন্দ্র রায় অধিকারী দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট বন্দর পাড়া এলাকার মৃত ভরত চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নিজের কৃষি জমির কাজ শেষ করে বাড়ি ফেরার সময় ছাতনাই নদ নদী পাড় হওয়ার জন্য নদীতে নামে এবং পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। আশেপাশে কাজ করা অন্য কৃষকরা তাকে নদীতে ডুবতে দেখে স্থানীয়দের ডাকাডাকি শুরু করেন। এলাকাবাসী নদীতে খোঁজাখুঁজি শুরু করে এবং ফায়ার সার্ভিসক খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে বিকাশ চন্দ্র অধিকারীর মরদহ উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ ইখতেখারুল মোকাদ্দেম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং প্রাথমিক সুর-তহাল শেষে লাশ পরিবারের কাছে সৎকারের জন্য হস্তান্তর করেছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।