Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

দেবীগঞ্জে দূর্নীতি প্রতিরোধ বিষয়ক র‍্যালি ও মতবিনিময় সভা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে দূর্নীতি প্রতিরোধ বিষয়ক র‍্যালি ও মতবিনিময় সভা

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি 

"উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে- দূর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের দেবীগঞ্জে দূর্নীতি প্রতিরোধ বিষয়ক র‍্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুর ১২ টায় দেবীগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দূর্নীতি দমন কমিশনের ঠাকুরগাঁও আঞ্চলিক কার্যালয়ের সহযোগিতায় একটি র‍্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হলরুমে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দেবীগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলম। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ আবদুল মমিন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ্ মোঃ আহ্সান হাবিব, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স্বদেশ চন্দ্র রায়, দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হরিশ চন্দ্র রায়, দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক মাসুদ পারভেজ প্রমুখ।

 

এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নুরুজ্জামান সরকারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তারা দূর্নীতি প্রতিরোধে সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।

 

মতবিনিময় সভা শেষে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।