Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

দেবীগঞ্জে তিন ইউনিয়ন পরিষদে উপ-নির্বাচন ২৭ জুলাই

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে তিন ইউনিয়ন পরিষদে উপ-নির্বাচন ২৭ জুলাই

আগামী ২৭ জুলাই পঞ্চগড়ের দেবীগঞ্জে তিন ইউনিয়ন পরিষদের শূন্য পদে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (২৭ জুন) নির্বাচন কমিশনের উপসচিব মোঃ আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক পরিপত্রে সারাদেশের ১৯৫ টি ইউনিয়ন পরিষদের শূন্য পদ পূরণে উপনির্বাচনের বিষয়টি জানানো হয়।

পরিপত্র থেকে জানা যায়, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ও চেংঠি হাজারাডাঙ্গা ইউনিয়নের দুটি সংরক্ষিত ওয়ার্ডে এবং পামুলী ইউনিয়নের একটি সাধারণ ওয়ার্ডে সদস্য পদ শূন্য হওয়ায় আগামী ২৭ জুলাই সংশ্লিষ্ট ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, এই উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৪ জুলাই।মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ৫ জুলাই। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৬ থেকে ৮ জুলাই পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ৯ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১০ জুলাই। নির্বাচনের ভোটগ্রহণ হবে ২৭ জুলাই।

উপনির্বাচনের বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ্ মোঃ আহ্সান হাবিব বলেন, সম্প্রতি দেবীগঞ্জ উপজেলার দুইটি ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মারা গেছেন এবং একটি ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য পদত্যাগ করায় তিন ইউনিয়নে তিনটি পদ শূন্য হয়েছে। তফসিল অনুযায়ী শূন্য তিন পদে আগামী ২৭ জুলাই সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএম মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ চলবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।