Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করলেন এমপি সুজন

admin • 06 Jul 2024, 08:35 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করলেন এমপি সুজন

পঞ্চগড়ের দেবীগঞ্জে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি মেলা অনুষ্ঠিত হয়। মেলায় দশটি স্টলে কৃষি সংক্রান্ত প্রদর্শনী করা হয়।

 

পঞ্চগড়- ২ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম সুজন (এমপি) প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কৃষি মেলার উদ্বোধন ঘোষণা করেন।

 

পরে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলমের সভাপতিত্বে কৃষি মেলায় একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মদন মোহন রায়, পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক আবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মনু ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম , উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী প্রমুখ‌।

 

এছাড়া বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, গণমাধ্যম কর্মী ও সাধারণ কৃষকরা এসময় উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।